,

‘তিন’ বাংলাদেশি বিশ্বের ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায়

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। এই তালিকায় রোনালদো-মেসিদের সঙ্গে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটারও। ওয়ার্ল্ড ফেম হান্ড্রেড শিরোনামে ইএসপিএন এই তালিকা প্রকাশ করে।

সেরা ১০০ এর মধ্যে অবস্থান করা তিন বাংলাদেশি হলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

এই তিনজনের মধ্যে সাকিব আল হাসান সবার উপরে অবস্থান করছেন। তার স্থান ৯০ নম্বরে। সাকিবের একধাপ পরেই আছেন মুশফিকুর রহিম, তার অবস্থান ৯২ নম্বরে। মুশফিকের ছয় ধাপ পরে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা, তার অবস্থান ৯৮ নম্বরে।

সেরা ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় সবার উপরে অবস্থান করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরেই দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা বাস্কেট বল তারকা লেবরন জেমস। আর তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টাই সুপার স্টার লিওনেল মেসি।

এ ছাড়া ক্রিকেট বিশ্বের জনপ্রিয় তারকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবস্থান করছেন ২৫ নম্বরে। সেরা ১০০’র মধ্যে ক্রিকেটার আছেন ১১ জন। তার মধ্যে ভারতীয় আটজন আর বাকি তিনজন বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর