,

বলিউডের নায়িকা ‘মিশন এক্সট্রিম’-এ

news-image

বিনোদন ডেস্ক : ‘মিশন এক্সট্রিম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী সাদিয়া আন্দালিব নাবিলা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক নাবিলা নিজেই। এর মধ্য দিয়ে বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। ছবির শুটিংয়ে অংশ নিতে ১০ মার্চ বাংলাদেশে আসেন তিনি। দেশে ফিরেই যুক্ত হয়েছেন ‘মিশন এক্সট্রিম’ ছবির টিমের সঙ্গে।

সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, ‘এ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। মনের মতো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করি, দারুণ কিছু হবে।’

জানা গেছে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই অভিনেত্রীকে দেখা যাবে। আগামী ১৭ কিংবা ১৮ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।

পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘মিশন এক্সট্রিম’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করবেন তাসকিন রহমান, এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগর প্রমুখ।

এদিকে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হবে ‘মিশন এক্সট্রিম’ ছবিটি। এটি নির্মাণ করবেন ফয়সাল আহমেদ। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক সাদিয়া আন্দালিব নাবিলা। ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন হাউস ‘ভিক্টোরিয়াস মডেল’-এর সঙ্গে সংযুক্ত হন। ২০১৭ সালে সেখানে অনুষ্ঠিত ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন নাবিলা। আর গত বছরের মাঝামাঝিতে তার অভিষেক ঘটে বলিউড ছবিতে। ছবির নাম ‘পেরেশান পারিন্দা’। দেবেশ প্রতাপ সিংয়ের পরিচালনায় বলিউড অভিনেতা মিরাজের বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের এই মেয়ে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো