,

ঢাকা মে‌ডি‌কে‌লের ক্যান্টিনের খাবা‌রে তেলাপোকা, জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মে‌ডি‌কে‌ল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবা‌রে তেলাপোকা, অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শসহ বিভিন্ন অভিযোগে দে‌শের সরকা‌রি চি‌কিৎসা সেবার সব‌চে‌য়ে বড় এ প্র‌তিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার ঢা‌মেকের বি‌ভিন্ন ‌ক্যান্টিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এসময় বিভিন্ন অভিযোগে তিন‌টি ক্যা‌ন্টিনসহ পাঁচটি খাবা‌রের প্রতিষ্ঠানটিকে সা‌ড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস ও অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযান তত্ত্বাবধান করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ব‌লেন, ঢাকা মে‌ডি‌কে‌লের ডক্টরস, স্টু‌ডেন্ট ও নার্স‌দের ক্যান্টিনে অভিযান পরিচালনা করা হয়। এখানে উচ্চতর ডিগ্রি অর্জ‌নে অধ্যয়নরত দেশের অত্যন্ত মেধাবী সন্তান মেডিকেল শিক্ষার্থীদের এ ক্যান্টিনের চিত্র ভয়াবহ। নোংরা ও অস্বাস্থ্যকর প‌রি‌বেশে রান্না করা হয়। এখানে খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া গেছে।

এ অপরা‌ধে ডক্টরস ক্যান্টিনকে ২ লাখ, স্টুডেন্টস ক্যান্টিনকে এক লাখ ও নার্স ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া মে‌ডি‌কে‌লের ভেত‌রে ফাস্টফুড কর্নার‌কে ৫০ হাজার ও বাই‌রের আরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

হাসপাতা‌লের ক্যা‌ন্টিনগু‌লোর অস্বাস্থ্যকর নোংরা প‌রি‌বে‌শের বিষ‌য়টি কর্তৃপ‌ক্ষকে জানা‌নো হলে তারা অ‌ভিযান‌কে স্বাগত জা‌নি‌য়ে এ বিষ‌য়ে প্র‌যোজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন জানান, ভোক্তা অধিকারের অভিযানে হাসপাতালের কয়েকটি ক্যান্টিনকে জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো