মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান ছিনতাই চেষ্টার পিস্তলটি বাংলাদেশে তৈরি প্লাস্টিকের খেলনা : সিআইডি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধার করা পিস্তলটি ছিল বাংলাদেশে তৈরি প্লাস্টিকের খেলনা।

পিস্তলটির ব্যালাস্টিক পরীক্ষার পর বুধবার নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে এই প্রতিবেদনটি জমা দিয়েছে সিআইডি।

বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, আমরা পিস্তলটির ব্যালাস্টিক প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে পিস্তলটি প্লাস্টিকের তৈরি খেলনা বলে উল্লেখ করা হয়েছে।

ব্যালাস্টিক বিশেষজ্ঞ সাকেরুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ’ লেখা ছিল। পিস্তলটি দিয়ে গুলি করা সম্ভব নয়।

উল্লেখ্য, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কুয়েতগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্ক্ষী’ উড়োজাহাজটি ২৪ ফেব্রুয়ারি পলাশ আহমেদ নামে এক যুবক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি পাইলট চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করান। পরে রানওয়েতে অবস্থান করা বিমানটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। এ ঘটনায় কমান্ডো অভিযানে নিহত হন ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদ। এ ঘটনায় বিমানের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়; যা খেলনা পিস্তল বলে বুধবার ব্যালাস্টিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক