,

এই শিক্ষিকা রাতে ছাত্রীদের কর্মকর্তাদের কাছে পাঠাতেন!

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন এক শিক্ষিকা। পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে তিনি এ কাজ করতেন বলে অভিযোগ।

এই অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মাদ্রাজে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পরীক্ষায় ভালো নম্বর তুলতে মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের (এমকেইউ) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন কলেজ শিক্ষিকা নির্মলা দেবি। এ ঘটনায় কলেজ থেকে বহিষ্কার করা হয় এ সহকারী অধ্যাপককে।

এমকেইউ অনুমোদিত দেভাঙ্গা আর্টস কলেজের এ শিক্ষিকার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে এক অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।

অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজের একটি আদালত তাকে জামিন দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর