,

শাহজালালে ৫ কেজি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

news-image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত এসব স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৫৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা। এ ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চীনের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চীনের হুবাইয়ের মিস্টার সিন জিফা (২৯) ও মিস্টার ডিং শোসিনগ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী জানান, আজ সকাল ৯টার দিকে শারজাহ থেকে আগত ফ্লাইট নং-জি৯৫১৭ এর চীনের দুই যাত্রীকে গোপন সংবাদে ৯নং বোর্ডিং ব্রিজের নিকট থেকে অনুসরণ করেন টহলে থাকা প্রিভেন্টিভ দলের সদস্যরা। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাদের নিকটে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন।

তিনি বলেন, ওই দুই যাত্রীর সঙ্গে থাকা লাগেজসমূহ স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায়। এ সময় তাদের ব্যাগ খুলে একই ধরনের এবং ‘জিপাস’ ব্রান্ডের দুটি ‘সোলার হোম সিস্টেম’ পাওয়া যায়। এগুলোর মধ্যে থাকা ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অথেলা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর