,

শিক্ষামন্ত্রী বললেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন একটি হল ছাড়া সবগুলো হলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ বুধবার দুপুর ১২টায় আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম সমাবর্তনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে ড. দীপু মনি বলেন, ‘ডাকসু নির্বাচন একটি হল ছাড়া সবগুলো হলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২৮ বছর পরে ডাকসু নির্বাচন হওয়ায় সরকারও খুশি হয়েছে। তবে একটি হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান ফিরিয়ে না আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় সমাবর্তনে ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়।

সমাবর্তনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড.পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খাঁন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর