,

রামাইয়া কৃষ্ণাণ এবার ‘পর্নো তারকা’

news-image

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শাহরুখ খান, গোবিন্দদের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে দেখা গেছে রামাইয়া কৃষ্ণাণকে। একই সঙ্গে বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতে সমান প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘বাহুবলী’ মুক্তির পর অভিনেতা প্রভাস, অনুশকা শেট্টি, তামান্না ভাটিয়াদের সঙ্গে বারবার উচ্চারিত হয়েছে রামাইয়া কৃষ্ণাণের নামটিও। বাহুবলীর মা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করা ৪৮ বছর বয়সী এ অভিনেত্রীকে এবার দেখা যাবে একজন পর্নো তারকার ভূমিকায়।

তামিল ছবি ‘সুপার ডিলাক্স’-এ পর্নো তারকার ভূমিকায় অভিনয় করেছেন রামাইয়া কৃষ্ণাণ। সেখানে ‘মাল্লু আনকাট’ নামের একটি পর্নো ছবির অভিনেত্রী তিনি। কয়েক দিন আগে অবমুক্ত হয়েছে ছবিটির ট্রেলার। থিয়াগারাজান কুমারারাজা পরিচালিত সেই ছবির ট্রেলারটি দারুণ পছন্দ করেছেন দর্শক। রামাইয়া জানিয়েছেন, ‘সুপার ডিল্যাক্স’ ছবিতে অভিনয় করা তাঁর জন্য ছিল একটি অন্য রকম চ্যালেঞ্জ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছবিটিতে এমন চরিত্রে কাজ করছি শুনে আমার ব্যক্তিগত সহকারী ভীষণ অবাক হয়েছিল। আমি মনে করি, অভিনয়শিল্পীরা কিছু চরিত্রে কাজ করে টাকার জন্য, কিছু চরিত্রে জনপ্রিয়তার জন্য আবার কিছু চরিত্রে কাজ করে আবেগে পড়ে। “সুপার ডিল্যাক্স” ছবির চরিত্রটি আমি করেছি আবেগের কারণে।’

পরিচালক থিয়াগারাজান ইন্ডিয়া টুডেকে জানান, রামাইয়া ‘সুপার ডিলাক্স’ ছবির এ চরিত্রটির জন্য যথাযথ নন। শুরুতে এ চরিত্রের জন্য চিন্তা করা হয়েছিল নাদিয়া মোইদুর কথা। পরে নাদিয়াকে বাদ দিয়ে যুক্ত করা হয় রামাইয়াকে। নিজের সুবিধার জায়গা থেকে বের হয়ে সানন্দেই তিনি চরিত্রটিতে কাজ করতে রাজি হয়ে যান। মজার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে রামাইয়া জানান, একটি বিশেষ দৃশ্যের জন্য নাকি পরিচালক দুই দিন ধরে প্রায় ৩৭ বার শট নিয়েছিলেন। ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ। তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের