সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চন সরে এলেন নিজের বক্তব্য থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘোষণা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়ে নিজের দেওয়া ইতিপূর্বের বক্তব্য থেকে অনেকটাই সরে এসেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এখন আর তিনি বিমানবন্দরের নিরাপত্তায় ত্রুটি ও নিরাপত্তা কর্মীর গাফিলতির অভিযোগ তুলছেন না।

বিমানবন্দরের প্রথম গেটে তার পিস্তল ধরা না পড়ার অভিযোগ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের ওপর দায় চাপানোর বিষয়টি মিডিয়ার সৃষ্টি বলেও তিনি দাবি করেন। তোলপাড় হওয়া এ ঘটনায় তদন্ত কমিটির সামনে

গতকাল মঙ্গলবার এভাবেই নিজের অবস্থান ব্যক্ত করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিমানবন্দরের তিনতলার কনফারেন্স রুমে এদিন সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে হাজির হন ইলিয়াস কাঞ্চন। এক ঘণ্টারও বেশি সময় তিনি তদন্তকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রথমে তিনি সেদিনের ঘটনার বর্ণনা দেন। তাতে কিছুটা অসঙ্গতি আছে বলে তদন্তকারীরা জানালে তিনি তার বক্তব্য কিছুটা সংশোধন করেন।

তদন্ত কমিটির এক সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ইলিয়াস কাঞ্চনের কাছে প্রথম জিজ্ঞাসা ছিল সেদিন পিস্তল থাকার বিষয়টি কখন তিনি ঘোষণা দিয়েছেন? তিনি জবাব দেন সেদিন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে এন্টি হাইজ্যাকিং পয়েন্টে টেবিলে ব্যাগ রেখে কোট খোলার সময় নিরাপত্তা কর্মীর জিজ্ঞাসা আর পিস্তল থাকার ঘোষণা একই সময়ে হয়েছে। এতে কারও কোনো গাফিলতি ছিল না। দুটিই হয়েছে একই সময়ে। এজন্য নিরাপত্তা কর্মীর ওপর দায় চাপানো যাবে না।

তাহলে মিডিয়ায় কথা বলার সময় কেন নিরাপত্তা কর্মীর ওপর দায় চাপিয়েছেন? এমন প্রশ্নে তিনি তদন্ত কমিটিকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পর এক সাংবাদিক আমাকে ফোন করে জানতে চান এয়ারপোর্টের ঘটনা। আমি শুধু বলেছি, আমি ভুলক্রমে পিস্তল থাকার বিষয়টি ঘোষণা দিতে পারিনি। এর পর তো মিডিয়ায় দেখি অনেক কিছুই। আসলে ভুল বোঝাবুঝি থেকেই এমনটি ঘটেছে।

আপনার তো উচিত ছিল গেটে ঢোকার সময়ই পিস্তল থাকার বিষয়টির ঘোষণা দেওয়া তদন্তকারীদের এমন বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ভুলক্রমে এমনটি হয়েছে। এজন্য সরি। একটা ভুলের জন্যই তো এত কিছু হয়ে গেল। এ সময় তিনি আরও জানান, নিরাপত্তা কর্মীদের সামনে গিয়ে তিনি মোবাইল ফোনে নিকটজনের সঙ্গে কথা বলছিলেন। সেজন্য আরও কিছুটা উদাসীনতা পেয়ে বসে।

গত রাতে ইলিয়াস কাঞ্চন আমাদের সময়কে বলেন, অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনায় আগে যে বক্তব্য তিনি দিয়েছেন গণমাধ্যমে, তদন্ত কমিটির কাছেও একই বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি আগের বক্তব্য থেকে সরে আসেননি বলেও দাবি করেন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক