মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোকেয়া হলে বিক্ষোভ, প্রভোস্টের পদত্যাগ ও পুনঃনির্বাচনের দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ ও নতুন করে হল সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন নির্বাচন বর্জনকারী শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল মঙ্গলবার রাত ১০টার পর থেকে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন হলের ছাত্রীরা। পরে রাত ১১টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ রাত দুইটা পর্যন্ত চলার খবর পাওয়া গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) স্বতন্ত্র জোট থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা শ্রবণা শফিক দীপ্তি বলেন, ‘প্রভোস্ট টালবাহানা করছেন। আমরা তার পদত্যাগ চাই। উনাকে পদত্যাগ করতে হবে, নয়তো আমরা আন্দোলন থামাবো না।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তারা প্রায় চার ঘণ্টা ধরে আন্দোলন চালিয়ে আসলেও ঘটনাস্থলে আসেননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট। প্রক্টরকে বারবার শিক্ষার্থীদের পক্ষ থেকে ফোন করা হলেও তিনি আসেননি। তিনি সকালে আসবেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে দুজন হাউস টিউটর উপস্থিত রয়েছেন। তারাও প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে রোকেয়া হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষক সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফারহানা ফেরদৌসী বলেন, ‘মেয়েরা প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। এ ছাড়া রেজাল্ট তাদের মনঃপূত না হওয়ায় পুনরায় ভোটের দাবি তুলছে।’

গত ১১ মার্চ ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাঙ্ক ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। এ ঘটনায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। এর পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোট শুরু হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক