,

বাপ্পি-অপুর বিয়ের গানে ইমরান-লিজা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় সতের বছর আগে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। রিয়াজ-শাবনূর অভিনীত সিনেমাটি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল। এরপর অনেক সময় গড়িয়েছে। ছবিটির সিকুয়্যাল বানাচ্ছেন দেবাশীষ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর নায়ক-নায়িকা হিসেবে দেবাশীষ বেছে নেন সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাসকে।

ছবির শুটিং প্রায় শেষ। বাকি আছে শুধু গানের শুটিং। ‘তোমার আমার বিয়ের কথা রাখব না গোপন’ শিরোনামের একটি জনপ্রিয় গান ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী।

আগের গানটির মতোই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে নতুন একটি গান। ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লিজা। এ দুটি গানেরই সুর করেছেন ইমন সাহা। গতকাল সোমবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সঙ্গে পারফর্ম করবেন বাপ্পি ও অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘তোমার আমার বিয়ের কথা রাখব না গোপন’ গানটির সুর ঠিক রেখে ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’ গানটি তৈরি করা হয়েছে। তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। গানের কথায় পরিবর্তন আনা হয়েছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ।

২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তার পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি সেখানেও ব্যবসাসফল হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর