,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধে জের ধরে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধে জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে কয়েয় দফায় উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন- ইউনুছ মিয়া (৫০), লিটন (৩০), ইয়াছিন (২১), শিশু মিয়া (৫০), সোহেল (১৮), তামান্না (১২), তাজুল ইসলাম (২২), আতিকুল ইসলাম (৪০), কালা মিয়া (৬০), জামশেদ (৩৫), হুমায়ুন (৩২), চাঁদতারা (৫৫), কুদ্দুস (৬০), মনসুর (২০) ও সাবেল (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উপজেলার আব্দল্লাহপুর গ্রামে মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন মেশিনটি ভাঙচুর করে। এর জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্হিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী