,

আদিল রশিদ ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারে সেরা র‌্যাংকিংয়ে আদিল রশিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ (৩-০) জয়ে বড় অবদান রাখেন ইংলিশ এই লেগ স্পিনার।

সিরিজে পাঁচ উইকেট শিকার করেন রশিদ। আর এই ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে বোলাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আদিল রশিদ।

সতীর্থ ক্রিস জর্ডান সিরিজের ৬ উইকেট শিকার করে বোলারদের ১০তম তালিকায় উঠে এসেছেন। এর আগে ২০১৭ সালে বোলারদের সেরা দশে ছিলেন এ পেসার।

এছাড়া সিরিজের ৬ উইকেট শিকার করে পেস বোলার ডেভিড উইলি উঠে এসেছেন ১১তম স্থানে।

টি-টোয়েন্টি বোলাদের তালিকায় শীর্ষ প্রথম ও দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছেন রশিদ খান ও সাকিব আল হাসান। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রশিদ খান, ৭২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব, ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আদিল রশিদ।

টি-টোয়েন্টি অলরাউন্ড তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডের কলিন মুনরো। তিনে গ্ল্যান ম্যাক্সওয়েল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর