,

মোহামেডানকে জেতালেন রকিবুল

news-image

স্পোর্টস ডেস্ক : ফর্মের তুঙ্গে রয়েছেন রকিবুল হাসান। তার ৮৮ বলের অপরাজিত ৮৪ রানে ভর করে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে মোহামেডান। আগের ম্যাচেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮২ রান করে দলের জয়ে অবদান রাখেন অধিনায়ক রকিবুল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২২৫ রানে অলআউট খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন মোসাদ্দেক ইফতেখার। তার ইনিংসটি ১১৩ বলে ৭টি চারের সাজানো। এছাড়া ৩৭ রান করেন অমিত মজুমদার। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী, দুটি করে উইকেট ভাগাভাগি করেন আলাউদ্দিন বাবু ও কাজী অনিক।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ৪ বল আগে জয় নিশ্চিত করে মোহামেডান। উদ্বোধনীতে ৬৪ রান করেন দুই ওপেনার অভিষেক মিত্র ও আব্দুল মজিদ। ২৭ রানে ফেরেন অভিষেক।

এরপর ৪ রানের ব্যবধানে আউট হন অন্য ওপেনার মজিদ। তার আগে ৬৮ বলে ৪০ রান করেন তিনি। ১৬ রান করেন ইরফান শুক্কুর। দুর্দান্ত শুরুর পরও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ফেরেন ২২ বলে ১০ রান করে।

১২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নাদিফ চৌধুরীর সঙ্গে নিয়ে জুটি গড়েন রকিবুল। এই জুটিতে ৮৩ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিযে যান তারা। শেষ দিকে ২২ বলে প্রয়োজন ছিল ২১ রান। এমন অবস্থায় পরপর দুই উইকেট হারায় মোহামেডান। ৩৯ রান করে ফেরেন নাদিফ। ৫ রানে ফেরেন গাজী। তবে রকিবুলের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মোহামেডান। দলের জয়ে ৮৮ বলে আট চার ও এক ছক্কায় ৮৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রকিবুল। সংক্ষিপ্ত স্কোর

খেলাঘর: ৪৭.৩ ওভারে ২২৫/১০ (ইফতেখার ৮৭, অমিত ৩৭; গাজী ৩/৪১)।

মোহামেডান: ৪৯.২ ওভারে ২২৮/৬ (রকিবুল ৮৪*, মজিদ ৪০, নাদিফ ৩৯)।

ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: রকিবুল হাসান (মোহামেডান)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর