,

হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনো খালি রয়েছে। হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার জানানো হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিরা এখনো প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তী প্রাক-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিকে আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজ যাত্রীদের আগামী ২০ মার্চের আগে সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন কেন্দ্রে প্রাক-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইতোপূর্বে সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি অথচ তারা এ বছর হজ পালনে আগ্রহী, তাদেরকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন [email protected]; [email protected] ই-মেইলে অবহিত করতে অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর