,

স্কুলছাত্রীর বিয়ের আগেই সন্তান প্রসব

news-image

নিউজ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের আগে দশম শ্রেণির এক স্কুলছাত্রী সন্তান প্রসব করেছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে ওই স্কুলছাত্রী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পুত্র সন্তান প্রসব করে।

সদ্য মা হওয়া স্কুলছাত্রী জানায়, স্কুলে যাওয়া আসার পথে তাকে একই এলাকার মাসুদ পঞ্চাইত নামে এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন ওই যুবক। সম্পর্কের কিছুদিন পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মাসুদ। যার ফলে নাবালিকা ওই ছাত্রী অন্তঃস্বত্বা হয়ে পড়ে ।

আজ সকালে নিজ বাড়িতে ওই স্কুলছাত্রীর প্রসব ব্যাথা শুরু হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই ছাত্রী।

ঘটনা জানাজানি হলে মাসুদ এলাকা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। ওই স্কুলছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো