,

ভোটকেন্দ্র রাত জেগে পাহারা দিয়েছি : ইমি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শামসুন্নাহর হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি। কোটা সংস্কার আন্দোলনের এই নেত্রী স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করেন।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে ইমি ভোটের নানা বিষয় তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘২৮ বছর পরে একটি সুযোগ এসেছে সেটিতে অংশীদার হতে পেরে আমি গর্বিত। তবে আক্ষেপও রয়েছে। আমাদের হলের মতো অন্যান্য হলেও যদি কারচুপিহীন একটি নির্বাচন হতো, তাহলে এটিকে সম্পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন বলা যেত।’

শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমাদের হলে কারচুপির কোনো সুযোগ ছিল না, আমরা হতে দেইনি। আসলে কোনো সুযোগই ছিল না, কারণ আমরা রাত জেগে ভোটকেন্দ্র পাহারা দিয়েছি। সাধারণ মেয়েরা এবং আমাদের যে পরিশ্রম করেছি, জয়টা আসলে সেটারই ফল।’

গতকাল সোমবার রাতে ফল প্রকাশের পর ছাত্রলীগ ডাকসুর ভিপি পদে পুনরায় ভোটের দাবি করেছে। ছাত্রলীগের এই ভোট প্রত্যাখ্যানের বিষয়ে শামসুন্নাহর হলের নবনির্বাচিত ভিপি বলেন, ‘প্রত্যাখ্যানের কথা আসলে একটা কথাই বলতে হয়, আমাদের হলে রাতে ও দিনে আমাদের সকলের সজাগ দৃষ্টি ছিল। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা তার দিকে লক্ষ্য রেখেছিলাম। ভোট গণনা হয়েছে আমাদের প্রত্যেকটা প্রার্থীর সামনে। একপর্যায়ে যখন ব্যালট বক্স প্রভোস্টের রুমে নিয়ে যাওয়ার কথা ওঠে আমাদের ছাত্রী বোনেরা প্রতিরোধ গড়ে তোলে। সকলের প্রচেষ্টার একটা রেজাল্ট এসেছে। এটাকে প্রত্যাখ্যান করা যাবে না। আমার হলের ভোট আমি বর্জন করব না।’

এক প্রশ্নের জবাবে ইমি বলেন, ‘একটা সময় চরম সঙ্কটের ওপর ভিত্তি করে আমরা এগিয়েছি। আর তারতম্যে কোনো অসুবিধা হবে কি না, তা বোঝা যাবে কাজ শুরু করার পর। এর আগে যত কিছুই হয়েছে, আমার হলে ছাত্রলীগের কাছ থেকে কখনও বাধার সম্মুখীন আমি হইনি। তারা শুরু থেকেই যে সৌহার্দপূর্ণ অবস্থান রেখেছে, সেটা থেকে এতটুকু আস্থা আমি তাদের ওপর রাখতে পারি যে, তারা যে সৌহার্দপূর্ণ অবস্থান রেখেছে তা বজায় রাখবে। তারা আমরা একসাথে কাজ করব।’

কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ছাড়াও ইমির আরেকটি পরিচয় তিনি সাংস্কৃতিক সংগঠন স্লোগান-৭১-এর সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কার্যকরী পরিষদের সদস্য। গত বছর আগস্টে তাকে ঢাবি ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর