মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নূর বললেন, ছাত্রলীগের মুখে মধু, অন্তরে বিষ

news-image

নিউজ ডেস্ক : ছাত্রলীগ নেতাকর্মীদের মুখে মধু আর অন্তরে বিষ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে আমাদের ওই ধরনের কোনো ব্যবস্থা নাই। কারণ তারা যখন তারা সুবিধাজনক মনে করেছে বা তাদের লাগে আমাদেরকে, তখন তারা বুকে টেনে নিয়েছে। আবার যখন মনে করে যে, এটা আমাদের শত্রু , তখন আমাদেরকে মার দিয়েছে। তার উদাহরণ গতকালকে রোকেয়া হলের সামনে আমাকে ছাত্রলীগের নেত্রীরা মেরেছিল, ৩০ জুন লাইব্রেরির সামনে আমাকে মেরেছিল এবং আজকেও আমি শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়ে টিএসসিতে এসেছি, এখানেও নেতাকর্মীরা আমাদের ধাওয়া দিয়েছে। ’

নূর আরও বলেন, ‘সুতরাং তাদের (ছাত্রলীগের) মুখে মধু অন্তরে বিষ। যে কারণে তাদেরকে বিশ্বাস করাটা খুব টাফ (কঠিন)। যারা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা তাদেরকে ফুল দিতে চাই। কারণ আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

আজ দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি ও ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন। ওই বক্তব্য দেওয়ার পর শোভন যান টিএসসি চত্বরে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নূর ও বিরোধী বিভিন্ন জোটের নেতাকর্মীরা। টিএসসিতে পৌঁছেই নূরকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন শোভন।

সেখানে ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ‘আমরা নূরকে সার্বিক সহায়তা করব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকব।’

এ সময় ভিপি নুরুল হক নূর বলেন, ‘তিনি (শোভন) স্বাগত জানাতে এসেছেন। অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে স্বাগত জানিয়েছি। ছাত্রলীগ সভাপতি বলেছেন, তারা আমাদের সাথে কাজ করতে চান। আমরা একসাথে কাজ করতে আগ্রহী।’

https://www.facebook.com/channelitv/videos/1978706612432754/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক