মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা ও ইসলামী শিক্ষায় শিক্ষিদের পেছনে রেখে দেশ চলতে পারে না : গণপূর্তমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারকে ইসলামবান্ধব উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করীম বলেছেন, যারা মাদ্রাসায় পড়ছেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের পেছনে রেখে এ দেশ চলতে পারে না।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের মাহফিলে মন্ত্রী এ কথা বলেন। ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ মাহফিলে সভাপতিত্ব করেন।

শ ম রেজাউল করীম বলেন, ‘বর্তমান সরকার ইসলামী মুল্যবোধ ও কোরআন-হাদিসের ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক সেটা চায়। কোরআন-হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান তাদেরও কোনো ক্ষতি নেই।’

গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও ইসলামবান্ধব। তাই তিনি কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হলেও, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

প্রশ্ন রেখে শ ম রেজাউল করিম বলেন, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা কি অন্ধকারে পড়ে থাকবে। তারা কি ডিসি-এসপি হতে পারবে না, কলেজ-ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না।

ইসলাম বিষয়ে শিক্ষা গ্রহণকারীদের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি পাওয়ার অধিকার আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ৬০০ মাদ্রাসায় ভবন করে দিয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করছে, যা বিগত দিনে কোনো সরকার করেনি।

শ ম রেজাউল করীম বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাস কায়েম করে, মানুষ পুড়িয়ে মারে, জীবন্ত মানুষকে হত্যা করে তারা ইসলামী হতে পারে না। বাংলাদেশে চলন্ত বাসে পেট্রোল ঢেলে মানুষকে ‍পুড়িয়ে মারে, এটা নাকি কারও কারও ইসলাম। এরা ইসলামি হতে পারে না।

গণপূর্তমন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম নামে একটি প্রতিষ্ঠান আছে, আমি হুজুরের সাথে (পাশে বসা থাকা ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ’র দিকে তাকিয়ে) কথা বলেছি, তিনি বলেছেন (পীর) ওদের (জামায়াতে ইসলাম) ইসলাম কোরআন-সুন্নাহর ইসলাম না।

মন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি না করলে, ধর্ষণ, সন্ত্রাসবাদ-মানুষ হত্যা না করলে ইসলামই পারে সারা দুনিায়ায় শান্তি এনে দিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক