,

সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্টের নির্দেশ আইজিপির

news-image

রাজশাহী প্রতিনিধি : সন্দেহভাজন মাদকাসক্ত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশলাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশের যে সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে, তাদের ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। এ জন্য পুলিশের সব ইউনিটপ্রধানকে এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে রাজশাহী পুলিশলাইনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন আইজিপির স্ত্রী হাবিবা জাবেদ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর