,

জাহালমকে নিয়ে সিনেমা, ১৫ নির্মাতা অভিনয় করবেন

news-image

বিনোদন প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৩৩ মামলার ‘ভুল আসামি’ জাহালমের কথা নিশ্চয়ই মনে আছে। ৩ বছর বিনা অপরাধে কারাগারে ব‌ন্দী ছিলেন এই জাহালম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতি করেছেন। অথচ মূল আসামি ছিলেন আবু সালেহ নামের এক জালিয়াত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আসামি হয়ে বন্দী জীবন কাটিয়েছেন পাটকল শ্রমিক জাহালম। এবার তাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘জাহালম’।

আরও চমকপ্রদক তথ্য হলো, এই সিনেমায় অভিনয় করবেন ১৫ জন চলচ্চিত্র নির্মাতা। এমনটাই জানালেন ছবির নির্মাতা মারিয়া আফরিন তুষার।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বিনা অপরাধে ৩ বছর কারাগারে ব‌ন্দী থাকা জাহালমকে নিয়ে ছবি নির্মাণ করছি। ছবিতে তার জীবনের সুখ-দুঃখের গল্পগুলো তুলে ধরা হবে। আরও মজার বিষয় হচ্ছে, এতে অভিনয় করবেন ১৫ জন চলচ্চিত্র পরিচালক। কিছুদিনের মধ্যেই আমরা ছবির শুটিং শুরু করব।’

‘জাহালম’ সিনেমায় করা অভিনয় করবেন? জানতে চাইলে মারিয়া আফরিন তুষার বলেন, ‘ছবিতে পরিচিত নির্মাতারাই অভিনয় করবেন। তাদের নাম এখন বলতে চাই না। ছবির নায়ক-নায়িকা থেকে শুরু করে সব চরিত্রেই নির্মাতাদের অভিনয় করতে দেখা যাবে। গত মাসের শুরুর দিকে পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করা হবে। তখন অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করা হবে।’ এটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর