,

ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া ভিপি নূরকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি কোটা সংস্কার আন্দোলনকারী নেতা নুরুল হক নুরকে হয়ে ধাওয়া দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে এঘটনা ঘটে। এসময় ধাওয়া খেয়ে ঢাবি ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে নূরু।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবি জানিয়ে টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) অবস্থান নিয়েছেন বামজোট সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এদিন ১১টা থেকে নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবিতে বামজোটসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থান নেয় তারা। এ সময় তারা ‘জালিয়াতির নির্বাচন মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, আমাদের কর্মসূচি চলছে। আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। আমরা নির্বাচন বাতিল করে পুনঃতফসিল চাই।

ডাকসু’র নবনির্বাচিত ভিপি নূরুল হক নুরের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, ওরা আমাদের সঙ্গেই আছে। ওদের কোটা আন্দোলনের ছেলেরা আমাদের কর্মসূচিতে যোগ দিতে আসছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর