,

অস্ত্র আমদানি: ভারত দ্বিতীয়, পাকিস্তান ১১

news-image
অনলাইন ডেস্ক : বিশ্বে অস্ত্র আমদানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২০১৪ থেকে ২০১৮ মধ্যে বিশ্বে মোট অস্ত্র লেনদেনের সাড়ে নয় শতাংশই করেছে ভারত।

অন্যদিকে ১২ শতাংশ অস্ত্র আমাদানি করে এই তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব।

স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি সোমবার এই তালিকা প্রকাশ করেছে। এতে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন দেশের অস্ত্র আমদানি-রপ্তানির তালিকা উঠে এসেছে।

অস্ত্র আমদানিতে দ্বিতীয় স্থানে থাকলেও ২০০৯ থেকে ২০১৩ সালের তুলনায় ২৪ শতাংশ কম অস্ত্র আমদানি করেছে ভারত। এর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন দেশকে অর্ডার দেওয়া অস্ত্র সময়ে পৌঁছয়নি ভারতে। ২০০১ সালে রাশিয়াকে অর্ডার দেওয়া কমব্যাট এয়ারক্রাফ্ট ও ২০০৮ সালে ফ্রান্সকে অর্ডার দেওয়া সাবমেরিন পৌঁছতে দেরি হওয়াতেই ভারতের অস্ত্র আমদানি কমে গেছে।

সিপ্রির দেওয়া রিপোর্ট অনুসারে, গত চার বছরে (২০১৪-১৮ সাল) ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে রাশিয়ার কাছ থেকে। মোট আমদানি করা অস্ত্রের ৫৮ শতাংশই কেনা হয়েছে রাশিয়ার থেকে। এই সময়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েলের কাছ থেকেও অস্ত্র আমদানি বাড়িয়েছে ভারত।

সৌদি আরব ও ভারতের পর অস্ত্র আমদানির তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মিশর, অস্ট্রেলিয়া ও আলজেরিয়া।

আর ৪.২ শতাংশ অস্ত্র আমদানি করে চীন উঠে এসেছে তালিকার ষষ্ঠ স্থানে। তবে অস্ত্র আমদানিতে ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। তাই শীর্ষ দশে তাদের ঠাঁই হয়নি।

মাত্র ২.৭ শতাংশ অস্ত্র আমদানি করে এ তালিকায় ১১ নম্বরে রয়েছে পাকিস্তান। আর আমদানিকৃত ৭০ শতাংশ অস্ত্রই তারা কিনেছে বন্ধু দেশ চীনের কাছ থেকে।

ভারতে অস্ত্র আমদানির পরিমাণ কমলেও সারা বিশ্বজুড়ে বেড়েছে অস্ত্র লেনদেনের ব্যবসা। সিপ্রি-র রিপোর্ট বলছে, ২০০৯-১৩ সময়ের তুলনায় গত চার বছরে বিশ্বে ৭.৮ শতাংশ বেড়েছে অস্ত্র লেনদেনের ব্যবসা। অস্ত্র রপ্তানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন। আর বিশ্বে মোট অস্ত্র রপ্তানির ৭৫ শতাংশই করেছে এই পাঁচটি দেশ।

বিশ্বের শীর্ষ ১০ অস্ত্র আমদানিকারক দেশ

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর