,

ভারতেশ্বরী হোমসে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন।

জেলার মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমসের এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এরই মধ্যে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট সাজানো হচ্ছে।

হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে রণদা প্রসাদ সাহার ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর