,

কয়েক বছরে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়িয়েছে

news-image

অনলাইনব ডেস্ক : বিগত কয়েক বছরে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়িয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ২৫ তম। এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১১। বাংলাদেশের পরে অবস্থান রয়েছে কানাডার (২৬)।

এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ অস্ত্র আমদানি করেছে ১.২%। যা (২০০৯-২০১৩)-তে ছিল ১%।

অন্যদিকে অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%।

এরপরের অবস্থান গুলোতে আছে মিশর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম।

অন্যদিকে এসআইপিআরআই-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, সারা বিশ্বে অস্ত্র বিক্রি দেশ হিসেবে প্রথম আমেরিকা। এরপরই আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর