,

একই দাবিতে বিক্ষোভে ছাত্রলীগ-ছাত্রদল

news-image

ঢাবি প্রতিনিধি : ডাকসু নির্বাচনের ফলাফলে খুশি হতে পারেননি দেশের শীর্ষ দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। উভয়পক্ষই পুনঃনির্বাচনের দাবিতে ভোর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার গভীর রাতে ফলাফল ঘোষণার পরই ছাত্রলীগের পক্ষ থেকে ভিপি পদে পুনর্বিবেচনার দাবি করা হয়। তারা ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। তার চেয়েও একধাপ এগিয়ে পুনঃতফসিল দাবি করেছে ছাত্রদল। ফলে দেশের শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ছাত্র সংগঠন দুটি কার্যত একই দাবিতে বিক্ষোভে নেমেছে।

‘ভোট ডাকাতির ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ছাত্রদল প্যানেল ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সমাবেশে বলেন, ‘গতকাল ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছে সে নির্বাচনকে আমরা বাতিলের দাবি জানাচ্ছি। ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আওয়ামী লীগ সমর্থিত সকল শিক্ষকদের পদত্যাগ দাবি করছি। ডাকসু নির্বাচনের জন্য যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটা পুনর্গঠন করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্রের নির্বাচন। রেজাল্ট পরিকল্পিত। তাই এ ফলাফল প্রত্যাখ্যান করছি।’ ছাত্রদলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের কর্মসূচির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

এর আগে ফলাফল ঘোষণার পরই ডাকসুর ভিপি নির্বাচিত নূরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়ে জিএস পদে বিজয়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে রোকেয়া হলের প্রভোস্টের উপর হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মামলা করেছে। আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিষিদ্ধ। আমরা এই ভোট পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর