,

শুভ’র সাথে জুটি বাঁধলেন ঐশী

news-image

বিনোদন প্রতিবেদক : পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘মিশন এক্সট্রিম’ এর নায়ক হিসেবে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ, এটা অনেকেরই জানা। তবে জানা ছিল না, ছবির নায়িকা কে হচ্ছেন?

অবশেষে জানা গেল ‘মিশন এক্সট্রিম’ ছবি নায়িকা হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র জান্নাতুল ফেরদৌস ঐশী। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফয়সাল আহমেদ ও নায়িকা নিজেই।

ফয়সাল আহমেদ বলেন, ‘নায়িকা হিসেবে ঐশীকে চুক্তিবদ্ধ করিয়েছি। আগামী ১৭ অথবা ২০ মার্চ থেকে মিশন এক্সট্রিম ছবির শুটিং শুরু হবে।’

এ বিষয়ে ঐশী বলেন, ‘কয়েকদিন আগে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। এটাই আমার প্রথম ছবি। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কপ ক্রিয়েশন, সানী সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ, ছবিতে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। নিজেকে প্রস্তুত করতে, এখন রাতদিন অনুশীলন করছি। বেশ নার্ভাস লাগছে। আমি চেষ্টা করব, সেরা অভিনয়টুকু দেওয়ার।’

‘মিশন এক্সট্রিম’-এ অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ছবিতে একজন আত্মনির্ভর ও কর্মজীবী মেয়ের চরিত্রে অভিনয় করব। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী।’

আরিফিন শুভ ও ঐশীর পাশাপাশি ‘মিশন এক্সট্রিম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাসকিন রহমান, এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগর প্রমুখ।

‘ঢাকা অ্যাটাক’ ছবির কাহিনিকার পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার ‘মিশন এক্সট্রিম’ ছবির সঙ্গে যুক্ত আছেন।

জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্বাসরুদ্ধকর কিছু অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন, এক্সিকিউটিভ প্রযোজক জাহিদ হাসান অভি।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা