,

ভাইকে ফাঁসাতে গিয়ে সাবেক পৌর কাউন্সিলর ইয়াবাসহ আটক

news-image

নিউজ ডেস্ক : ব্যক্তিগত বিরোধের জের ধরে আপন ভাইকে ফাঁসাতে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন শিবচর পৌরসভার সাবেক কাউন্সিলর ভুট্টু মোল্লা। গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভার মহসিন ক্লাব মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ভুট্টু মোল্লার সঙ্গে আপন ভাই মোস্তফা মোল্লার ব্যক্তিগত বিরোধ ছিল। এ জন্য ভাইকে ফাঁসাতে সাবেক কাউন্সিলর কয়েকদিন আগে ১০০ পিস ইয়াবা সংগ্রহ করে। এরপর মোস্তফা মোল্লার ঘরে ইয়াবা রাখার জন্য একজন লোকও নিয়োগ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সন্ধ্যায় পৌরসভার মহসিন ক্লাব মাঠ সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

শিবচর থানার উপপরিদর্শক (এসআই ) সুমন আইচ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সরকারি বরহামগঞ্জ কলেজের পেছনে ও সালেহ আদর্শ কিন্ডার গার্টেন এলাকায় সেলিম মাদবরের দোকানের সামনে তল্লাশি চালানো হয়। সেখানে ভুট্টু মোল্লার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জাকির হোসেন বলেন, ‘জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বেশ কিছুদিন ধরেই ভাইকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পায়তারা করছিল সাবেক কাউন্সিলর ভুট্টু মোল্লা। এমন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর