,

জামিন পেলেন না হিরো আলম

news-image

নিউজ ডেস্ক : স্ত্রী নির্যাতন মামলায় আটক হিরো আলমের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বিকেলে তার জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবী বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম। শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন নামঞ্জুর করেন।

অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, জেলা ও দায়রা জজ আদালতে হিরো আলমের অন্তঃবর্তীকালীন জামিন আবেদন করেন তিনি। কিন্তু বিচারক তা নামঞ্জুর করেছেন। শিগগিরই হাইকোর্টের আবেদন করা হবে।

এর আগে, গত ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলমকে হাজির করা হয়। ওই সময় হিরো আলমের জামিনের জন্য আবেদন করেন অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন। শুনানি শেষে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক তার জামিন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে হিরো আলম বগুড়া কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, নারী নির্যাতনের মামলায় ৬ মার্চ বগুড়া সদর থানায় হিরো আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হিরো আলম তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে যৌতুকের জন্য নির্যাতন করেন বলে তার শ্বশুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে থানায় ডাকা হয়। বিষয়টি প্রথমে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু তা মীমাংসা না হওয়ার কারণে, পরে তাকে আলমকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা