,

ইনিংস ব্যবধানেই হারলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন ভেস্তে গিয়েছিল বৃষ্টির পানিতে। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে তৃতীয় দিন থেকে মাঠে গড়ানো এই টেস্টে বাংলাদেশ হারে ইনিং ব্যবধানে। আড়াই দিনের মাথায় টাইগাররা ইনিংস ও ১২ রানের বড় হারের মাধ্যমে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের করা ৪৩২ রানের জবাবে বাংলাদেশের দুই ইনিংস থামলো ২১১ ও ২০৯ রানে। নিউজিল্যান্ডের এক ইনিংসের রান টাইগাররা দুই ইনিংসেও নিতে পারেননি!

২২১ রানের লিডে খেলতে নেমে টাইগার গুটিয়ে যায় ২০৯ রানে। সর্বচ্চ ৬৭ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া মিথুনের ব্যাট থেকে আসে ৪৭ রান। সৌম্য সরকার ও সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ২৮ ও ২৯ রান করে।

ওয়াগনার পাঁচ উইকেট নিয়ে টাইগার ইনিংস একাই ধসিয়ে দেন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট নেন চার উইকেট।

ওয়েলিংটনে তৃতীয় দিন খেলা শুরু হলেও ৭২ ওভার চার বল পরে আবার হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২১১ রান করেছিল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংস ব্যাট করেছিল নিউজিল্যান্ড। তাতেই বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিকরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ (৭১৫) রান করে কিউইরা। দ্বিতীয় টেস্টেও একই পথের দিকে যাচ্ছিলেন তারা, তবে বেশি দূর না গিয়ে ৪৩২ রানে ইনিংস ঘোষণা করে দেন।

২১১ রানের লিডে খেলতে নেমে ২২১ রানের লিড দেয় নিউজিল্যান্ড। টেইলরের ডাবল সময় সেঞ্চুরি আর নিকোলসের সেঞ্চুরিতে এ রান করে স্বাগতিকরা। বরাবর ২০০ করে আউট হন টেইলর। নিকোলসের ব্যাট থেকে আসে ১০৭ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর