মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রী হলের পাঁচটির মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা চারটিতেই ভিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলের চারটিতেই স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। পাশাপাশি তিনটি হলের জিএস পদেও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

ঘোষিত ফল অনুযায়ী, শামসুন্নাহার, কবি সুফিয়া কামাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভিপি-জিএস উভয় পদেই জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদটিও জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এ সব হলের অন্যান্য পদেও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে জয়ী হয়েছেন।

শামসুন্নাহার হলে ভিপি, জিএস ও এজিএসসহ ১৩টি পদের ৮টিতেই স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে। বাকিগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছে। হলটিতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন শেখ তাসনীম আফরোজ ইমি, জিএস পদে আফসানা ছপা ও এজিএস ফাতিমা আক্তার। জানা গেছে, স্বতন্ত্র প্যানেলটি ৮ জনেরই ছিল। এরা সবাই কোটা সংস্কার আন্দোলনের প্যানেলের শিক্ষার্থী।

ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা। তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন। এই হলে সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল জয়ী হন। হলটিতে ১০ পদে ছাত্রলীগ জয়ী হলেও রিকির মতো সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা জয়ী হন। এই দুজনও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ছিলেন।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই হলে ভিপি হয়েছেন সুস্মিতা কুণ্ডু, জিএস হয়েছেন সাগুফতা বুশরা। বাকি আট পদে জিতেছেন ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে সাতটি পদে প্রার্থিতা রেখে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে জয় পেয়েছেন পাঁচজন। স্বতন্ত্র থেকে বিজয়ী অন্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুন্নী আক্তার, সাহিত্য সম্পাদক সাহরীন সুলতানা ইরা ও অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জয়নব আক্তার।

ছাত্রীদের বেগম রোকেয়া হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। হলটির ভিপি নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। জিএস নির্বাচিত হয়েছেন সায়মা আক্তার প্রমি এবং এজিএস নির্বাচিত হয়েছেন ফাল্গুনি দাস তন্নি।

কবি সুফিয়া কামাল হলে ভিপি ও জিএস পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এই হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার সুমা। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মুনিরা শারমিন নির্বাচিত হয়েছেন জিএস।

তবে ছাত্রদের ১২টি হলের মধ্যে ১০টিতেই জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা। অমর একুশে হল ও ফজলুল হক হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান সুমন ও মাহমুদুল হাসান তমাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক