সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

news-image

ডেস্ক রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেন ব্যক্তিগত বৈধ অস্ত্রসহ আটক হয়েছেন।

কোনো প্রকার ঘোষণা না দিয়ে বিমানবন্দরে যাওয়ার কারণে তাকে আটক করেছে এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক।

সোমবার ১১ মার্চ বিকেলে তাকে বিমানবন্দরে চেকিং এর সময় স্ক্যানিং মেশিনে ধরা পড়ে তার অস্ত্রটি। বর্তমানে তিনি বিমানবন্দর থানায় হেফাজতে রয়েছেন। এভিয়েশন বিভাগ থেকে সিদ্ধান্ত জানানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিমানবন্দর থানার ওসি নূর এ আযম বলেন, তিনি সকালবেলা বাংলাদেশে বিমানে করে যশোর থেকে ঢাকায় আসেন। তখন তার সাথে থাকা অস্ত্রের কথা উল্লেখ করেন যশোর বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু ঢাকা থেকে যশোর আবার বিকালবেলা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে সেটা উল্লেখ করেননি। সেই কারণে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। এখন এভিয়েশন বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন বলে দাবি করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তবে এ নিয়ে ইলিয়াস কাঞ্চন যে তথ্য দেন তাকে ‘অসত্য’ বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর