সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে হল: ভিপি মেহেদী, জিএস হাবীব

news-image

ডেস্ক রিপোর্ট : অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের মো. মেহেদী হাসান সুমন।

সোমবার (১১ মার্চ) রাতে হল প্রাঙ্গণে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মেহেদী ৫৭৮ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

ঘোষণাকৃত ফলাফলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ ৬৩১ ভোট পেয়েছেন।

ডাকসু ও হল সংসদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল মিলিয়ে এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন।

সোমবার সকাল ৮টা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালটবাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে সকাল থেকেই ভোটগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দুপুরের দিকে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা। পরে অন্য কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা ও ছাত্রলীগের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর