,

বিজয় একাত্তর হল : ভিপি সজীব, জিএস নিশান

news-image

ডেস্ক রিপোর্ট : বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সজীবুর রহমান সজীব। এ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস নির্বাচিত হয়েছেন। তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

সোমবার রাতে এ ফল ঘোষণা করা হয়। সজীব ১৩৪৭ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান নাজমুল হাসান নিশান ১৩২৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মুহাম্মদ আবু ইউনুস ১৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালটবাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে সকাল থেকেই ভোটগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দুপুরের দিকে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা। পরে অন্য কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা ও ছাত্রলীগের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর