,

বাংলাদেশ বিমানের ধাক্কা ইউএস-বাংলাকে

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িংয়ের।

৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাস-৮ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সকালে জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল।

এ সময় জেদ্দার উদ্দেশে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।

বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়েও যায় বলে জানান তিনি।

তিনি বলেন, বেশ কিছুক্ষণ পর যাত্রীবাহী ওই ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং এ দুঘর্টনার পর বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে।

এর পর বিমানটি আবার আকাশে ওড়ে বলে জানান তিনি।

এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতি পরিমান জানতে তদন্ত করছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর