,

পুলিশের সোর্স খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ওহাব (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শান্তিপুর স্কুলের পেছনের মাঠে ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়।

গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে বেশ কয়েকজন মিলে ওহাবের মাথায় ইট দিয়ে আঘাত করে। এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ সোমবার দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওহাব পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

ইটের আঘাতে ওহাব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থল হাসপাতালে ভর্তি করেন। মধ্যরাতের ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য ওহাবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর