,

ওবায়দুল কাদের হাঁটতে পারছেন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কাদের চিকিৎসার অংশ হিসেবে সীমিত পর্যায়ে হাঁটা শুরু করেছেন বলে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী গণমাধ্যমকে ওবায়দুল কাদেরের চিকিৎসা সংক্রান্ত এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ওবায়দুল কাদেরের সবশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর