,

কুয়েত মৈত্রী হলে তিন ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কুয়েত মৈত্রী হলে অনিয়মের অভিযোগ ওঠার পর ভোটগ্রহণ বন্ধ থাকে। এ ঘটনার তিন ঘণ্টা পর আজ সোমবার বেলা ১১টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান জানান, এই কেন্দ্রে বেলা ১১টা ১০ মিনিট থেকে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।

এর আগে অনিয়মের কারণে হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রাধ্যক্ষ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরিনকে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন ) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সকালে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় প্রাধ্যক্ষ শবনম জাহানের পদত্যাগ দাবিতে ছাত্রীরা আন্দোলনে নামেন। হলে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। ফলে এ হলকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। অবশ্য সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রীদের প্রতিবাদের মুখে এ হলে ভোটগ্রহণ শুরুই করা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর