,

২২১ রানের লিড নিয়ে ছাড়ল নিউজিল্যান্ড

news-image

বৃষ্টির কারণে বাতিল নষ্ট হয়েছে ম্যাচের দুই দিন সময়। বাকি তিনদিনে ফল আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবু চেষ্টার কমতি রাখছে না নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রায় ওয়ানডে ধাঁচে ব্যাটিং করে জাগিয়েছে ইনিংস জয়ের সম্ভাবনা।সোমবার ম্যাচের চতুর্থ দিন নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করলো ৪৩২ রানে। তারা এ রান করেছে মাত্র ৮৪.৫ ওভারে। প্রতি ওভারে রান করার গড় পাঁচেরও ওপরে। বাংলাদেশের ২১১ রানের জবাবে কিউইদের লিড দাঁড়িয়েছে ২২১ রানে। ইনিংস পরাজয় এড়াতে অন্তত এ রান করতে হবে বাংলাদেশের অথবা খেলতে হবে চতুর্থ দিনের অন্তত ২০ ওভার এবং শেষদিনের পুরোটা।

আবু জায়েদ রাহীর করা ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে শর্ট কভারে দাঁড়িয়ে হাতের ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক বল পরই স্লিপে দাঁড়িয়ে টেলরকে জীবন দেন তরুণ সাদমান ইসলাম অনিক। তখন মাত্র ২০ রানে খেলছিলেন টেলর। তিন বলের ব্যবধানে জোড়া জীবন পেয়ে টাইগারদের বেশ ভুগিয়েছেন ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসমান।

টেলর জীবন পেলেও সলিড ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৭২ রানের জুটি। ইনিংসের ৪০তম তাইজুল ইসলামের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উইলিয়ামসন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিনি ফেরেন ৭৪ রান করে।তবে নিজের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করতে কোনো ভুল করেননি টেলর। মাত্র ৯৭ বলে করা সেঞ্চুরিতে ১৪টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান টেলর। সঙ্গী হিসেবে এসে যান হেনরি নিকলস। তিনিও তুলে নেন নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

নিকলস-টেলর জুটিতে আসে ইনিংস সর্বোচ্চ ২১৬ রান। দলীয় ৪০০ রান পূরণ হওয়ার ৪ রান বাকি থাকতে তাইজুল ইসলামের বলে বোল্ড হন নিকলস। তখনো দুইশ হয়নি টেলরের। খানিকপরেই এ মাইলফলকের পৌঁছে যান তিনি।ইনিংসের ৮৪তম ওভারে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন টেলর। ঠিক ২০০ রানেই থামে টেলরের তৃতীয় ডাবল সেঞ্চুরির ইনিংসটি।

সপ্তম উইকেট জুটিটা ২ ওভারের বেশি লম্বা হতে দেননি আবু জায়েদ রাহী। ইনিংসের ৮৫তম ওভারের শেষ বলে ওয়াটলিংকে ফিরিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক। ৬ উইকেটে ৪৩২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো