,

৫ উপায়ে ফোন গরম হওয়া ঠেকাবেন

news-image

অনলাইন ডেস্ক : ফোনে কথা বলতে বলতে ফোন গরম হওয়া অনেকের সমস্যা। অনেকের ফোন এতটাই গরম হয়ে যায় যে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভাবেন ফোনটা ফেটে যাবে না তো।

চিন্তিত না হয়ে কিছু উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। সমাধানগুলো জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

১. সারা রাত ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা কমে পায়।

২. চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।

৩. অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভালো। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৪. সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘ সময় রাখবেন না। কারণ সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে।

৫. যেসব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়াই ভালো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর