,

মাতুয়াইলে হিমাগার থেকে ৫৬৫ মণ পঁচা মাছ-মাংস জব্দ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মাতুয়াইল এলাকার এস বি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৩২০ মণ মহিষের মাংস ও ২৪৫ মণ মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ মাছ ও মাংস বিক্রির জন্য মজুদ করায় প্রতিষ্ঠানটিকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

রোববার সন্ধ্যায় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাতুয়াইল এলাকার এস বি হিমাগারে র‌্যাবের ভ্রাম্যমান আদালত একটি অভিযান পরিচালনা করে। এতে প্রতিষ্ঠানে মজুদ ৫৬৫ মন পঁচা মাছ ও মাংস পাওয়া যায়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ৩২০ মণ মহিষের মাংস ও ২৪৫ মণ মাছ জব্দ করা হয়েছে।

সারোয়ার আলম আরও জানান, মজুদ করা মাছ ও মাংস ছাড়াও একই স্থাপনায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক প্যাকেটজাত করায় এস বি হিমাগারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হিমাগারের একজনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর