,

সংসদে গিয়েই সুলতান মনসুর পেলেন নতুন পদ

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত গণফোরামের বহিষ্কৃত নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার একাদশ জাতীয় সংসদের ১০টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে সুলতান মনসুরের নাম রাখা রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন। সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুকে। কমিটির অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, নূর মোহাম্মদ, হাবিবুর রহমান, সামসুল হক দুদু, পীর ফজলুর রহমান, ফরিদুল হক খান, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো