,

আংটিবদল করলেন জেনিফার লোপেজ ও রদ্রিগেজ

news-image

বিনোদন ডেস্ক : দুই বছর চুটিয়ে প্রেমের পর বাগদান হয়ে গেল মার্কিন পপ তারকা অভিনেত্রী জেনিফার লোপেজের। প্রেমিক অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গেই আংটি বদল করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবেই বাগদানের খবরও জানান তাঁরা।

হারপারবাজা ও মেট্রোর খবরে বলা হয়, নিজের চেয়ে ৬ বছরের ছোট রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন জেনিফার লোপেজ। ৪৯ বছর বয়সী মার্কিন গায়িকা লোপেজ গতকাল শনিবার (৯ মার্চ) প্রেমিক অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদানের কাজটি সেরে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন দুজনই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেকার বিচে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রেমিক যুগল। সেখানেই আংটি বদল করেন তাঁরা। হিরের আংটি পরা জেনিফার লোপেজের হাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অ্যালেক্স রদ্রিগেজ। ছবির নিচে লেখেন ‘অ্যান্ড শি সেইড ইয়েস’।

শেয়ার করা অপর একটি ছবিটিতে দেখা যাচ্ছে, জেনিফার লোপেজের অনামিকায় হিরের আংটি। তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স। পাশেই জ্বলছে বোনফায়ার।

জানা গেছে, অবকাশ যাপনের জন্য বাহামাসের বাকেরস বেতে গিয়েছেন জেনিফার লোপেজ ও অ্যালেক্স রড্রিগেজ। সেখানেই বাগদানের কাজটি সেরে ফেলেছেন এই তারকা জুটি।

দুই সপ্তাহ আগে নিজেদের প্রেমের দুই বছর পূর্তি উদযাপন করেন জেনিফার লোপেজ ও রদ্রিগেজ অ্যালেক্স।

লোপেজের প্রেমিক রদ্রিগেজ পেশায় একজন বেসবল ধারাভাষ্যকার। আগে তিনি বেসবল খেলোয়াড়ও ছিলেন। নিউইয়র্ক ইয়াঙ্কির সাবেক খেলোয়াড় তিনি। জেনিফারের সঙ্গে এটি হতে যাচ্ছে অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে সিনথিয়া নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি। পরে ২০০৮ সালে সংসারের ইতি টানেন তাঁরা। সাবেক এই দম্পতির দুটি কন্যাসন্তানও রয়েছে।

অ্যালেক্সের দ্বিতীয় বিয়ে হলেও এটি জেনিফারের চতুর্থ বিয়ে। অ্যালেক্সের আগে তিনি ওজানি নোয়া (১৯৯৭-১৯৯৮), ক্রিস জাড (২০০১-২০০৩) ও মার্ক অ্যান্থনির (২০০৪-২০১৪) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জেনিফারও যমজ সন্তানের জননী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর