,

মেক্সিকোয় নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

news-image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।শনিবার (৯ মার্চ) সকালে সহিংসতাপ্রবণ গুয়ানায়াতো অঙ্গরাজ্যের সালামানসা শহরের ল্য প্লায়া মেনস’ ক্লাবে এ হত্যাকাণ্ড ঘটে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোর না হতেই একদল বন্দুকধারী তিনটি ভ্যানযোগে এসে নাইটক্লাবে ভাঙচুর করে, এরপর নির্বিচারে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মেক্সিকোয় গ্যাস বা তেলের পাইপলাইন ভেঙে প্রায়ই চুরির ঘটনা ঘটে। গত বছরই এভাবে চুরি করে সরকারের প্রায় ৩০০ কোটি ডলারের জ্বালানি লুটে নিয়েছে চোরেরা। সেজন্য সম্প্রতি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এর পাল্টা শোধ দিতে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

গুয়ানায়াতো রাজ্যের কৌঁসুলির কার্যালয় জানায়, গুলির ঘটনার পর নাইটক্লাবে ১৩ জনের মরদেহ পাওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর পর মৃত্যু হয় আরও দু’জনের। ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন।গুয়ানায়াতো রাজ্যের শিল্প এলাকা বলে পরিচিত হলেও সালামানসায় গত বছর আগের বছরের তুলনায় দ্বিগুণ হত্যাকাণ্ড হয়েছে। এ কারণে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ অঞ্চল বলে পরিচিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো