,

আইএসের আরও ২ নারী ব্রিটিশ নাগরিকত্ব হারালেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের পর এবার ব্রিটিশ নাগরিকত্ব হারালেন আইএসের আরও দুই নারী। বর্তমানে ওই নারীরা তাদের সন্তানদের নিয়ে সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন।

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া শামিমা বেগমের শিশু সন্তানের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনার মধ্যেই আরও দুই নারীর নাগরিকত্ব হারানোর বিষয়টি সামনে এলো। শামিমা বেগম মাত্র ১৫ বছর বয়সে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন তিনি। নিজের শিশু সন্তানের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন শামিমা। কিন্তু তার নাগরিকত্ব বাতিল করে দেয় বিট্রেন।

সানডে টাইমসের এক খবরে সম্প্রতি নাগরিকত্ব হারানো আরও দুই নারীর পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে একজনের নাম রিমা ইকবাল এবং অপরজন তার বোন জারা। তারা দু’জনে লন্ডনের পূর্বাঞ্চল থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দিয়েছিলেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে এর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তারা এমন আলাদা আলাদা ঘটনার জন্য মন্তব্য করে না।

বর্তমানে রিমার বয়স ৩০ এবং জারার ২৮। তারা বর্তমানে পৃথক দু’টি শরণার্থী শিবিরে রয়েছেন। সেখানে তাদের সঙ্গে আরও কয়েক হাজার পরিবার রয়েছে। তারা সবাই আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছেন।

এই দুই নারী পাঁচ সন্তানের জননী। এই শিশুদের বয়স আট বছরের নিচে। এই নারীদের বাবা-মা পাকিস্তানি। তবে তাদের দু’জনের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা সে বিষয়ে জানা যায়নি।

২০১৩ সালে সিরিয়ায় পাড়ি জমান এই দুই বোন। তারা দু’জনে সিরিয়ায় যাওয়ার আগেই আইএসের দুই যোদ্ধাকে বিয়ে করেন।

সিরিয়ায় পাড়ি দেয়ার সময় গর্ভবতী ছিলেন জারা। সেখানে যাওয়ার পর তিনি তৃতীয় সন্তানের জন্ম দেন। অপরদিকে রিমার এক ছেলের জন্ম ব্রিটেনে এবং অপরজনের সিরিয়ায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর