,

এনজিও কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা

news-image

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে কুমিল্লা নগরীর একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীসহ মুন্সি মো. জুলহাস নামে এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর শাসনগাছা এলাকার হোটেল ইশিতা থেকে আটকের পর শনিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশন নামক একটি এনজিওর সুপারভাইজার মুন্সি মো. জুলহাস এবং জেলার হোমনা পৌরসভার গোয়াইর ভাংগা এলাকার এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই শাওন বাদী হয়ে মামলা দায়ের করেন।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন জানান, আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। আবাসিক হোটেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর