,

তিনটি কেন্দ্রে ব্যালট ছিনতাই, ভোট স্থগিত

news-image

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। আর দুটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে চালু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে নৌকা মার্কা প্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক লাঠি ও রড নিয়ে ঢুকে দুটি কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। তাঁরা ব্যালটও ছিনতাই করে নিয়ে যান। চেয়ারম্যান প্রার্থীর প্রায় ২০০ ব্যালট ছিনতাই করেন তাঁরা। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তাঁরা তা পারেননি। এরপর বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহিতোষ সূত্রধর বলেন, এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

উপজেলার চৌধুরী হামদু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আজ বেলা ১১টার পর কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মিয়ার সমর্থকদের সঙ্গে নৌকার প্রার্থী মরতুজা হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এখানে আনারস মার্কার প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখার পর আবার তা চালু হয়। আনারস মার্কার প্রার্থীর এজেন্টরাও ফিরে এসেছেন।

আজমিরীগঞ্জের কদমতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আনারসের এজেন্টদের বের করে দিয়ে নৌকার সিল মারার অভিযোগ ওঠে। এ অভিযোগে এখানে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ঘটনা জানতে পেরে জেলার নির্বাহী হাকিম আনিসুর রহমান খান ঘটনাস্থলে আসেন। তিনি আনারসের এজেন্টদের ফিরিয়ে নিয়ে আসেন। এরপর সেখানে ভোট গ্রহণ শুরু হয়। এখানে জাল ভোটের অভিযোগে একজনকে আটকও করা হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর