,

জাহাজ-তিমির সংঘর্ষে আহত ৮৭

news-image

অনলাইন ডেস্ক : জাপানের নিগাতা প্রদেশের সাগরে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে বিশাল এক তিমির ধাক্কায় অন্তত ৮০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতিসম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি নিগাতা বন্দর থেকে সাদো দ্বীপে ফিরছিল। এ সময় শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে তিমির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সাদো স্টিম শিপ কোম্পানির দ্রুতগতির জাহাজটির একটি হাইড্রোফয়েল উইং ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ২১২ যাত্রী ও চার ক্রু ছিলেন। তাদের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন। অন্তত ১৩ জন গুরুতর আঘাত পেয়েছেন।

জাহাজের চালক জানান, সমুদ্রযানটিতে তিমির আঘাতে ছয় ইঞ্চি একটি ফাটল তৈরি হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর