,

১১৬ বয়সী নারী বেঁচে আছেন অঙ্ক কষে, বোর্ড গেম খেলে

news-image

অনলাইন ডেস্ক : দুপুরে নিয়ম করে অঙ্ক কষতে বসেন ১১৬ বছর বয়সী কানে তানাকা। সারা বিকেলজুড়ে খেলেন বোর্ড গেম। ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন জাপানি এই নারী। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গতকাল শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি।

তানাকাকে বিশ্বের বয়স্ক ব্যক্তির এই স্বীকৃতি দেওয়া হয় একটি নার্সিং হোমে। পশ্চিম জাপানের ফুকুওকা শহরে এই নার্সিং হোমেই থাকেন তিনি। তানাকাকে বিশেষ সম্মাননা প্রদান করেন মেয়র সোইচিরো তাকাশিমা। এ সময় অন্যরাও তাকে শুভেচ্ছা জানান।

এ সময় দীর্ঘ জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে তানাকা উত্তরে বলেন, ‘এখন।’

১৯২২ সালে তিনি হিডেও তানাকাকে বিয়ে করেন। তাদের চার সন্তান। পঞ্চম সন্তানকে তারা দত্তক নেন। তানাকা প্রতিদিন ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন এবং পুরো দুপুর কাটান নার্সিং হোমের অন্য সহকর্মীদের সঙ্গে চ্যালেঞ্জিং ওথেলো গেম খেলে। এবং বিকেলে গণিত নিয়ে পড়াশোনা করেন এবং ক্যালিওগ্রাফি অনুশীলন করেন।

গিনেসে বলা হয়, ‘তানাকার অবসর কাটানোর অন্যতম প্রিয় চিত্তাকর্ষক খেলা হলো ওথেলো গেম এবং তিনি এই ক্লাসিক বোর্ড গেমে একজন বিশেষজ্ঞ। প্রায়ই ওই ঘরের সব কর্মীদের হারিয়ে দেন।’

এর আগে জাপানের জিরোয়েমেন কিমুরা ছিলেন সব চেয়ে বেশি দিন বেঁচে থাকা মানুষ। তিনি ২০১৩ সালের জুন মাসে ১১৬তম জন্মদিনের পরেই মারা যান। ফ্রান্সের জেন লুইস ক্যালমেন্ট সর্বকালের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর