,

খালেদা জিয়া সোজা হয়ে বসতে পারেন না : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে বসতে পারেন না।’

খালেদা জিয়া দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছেন-এ মন্তব্য করে বিএনপি মহসচিব বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করর জন্যে। যিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন। ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছুর দিকে লক্ষ্য করেননি। তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটি মিথ্যা মামলায়, গায়েবি মামলায়। এটা কোথাও কেউ শুনেছে কোনো কালে, দেখেছে কোনো কালে, আমি জানি না।’

মির্জা আরও ফখরুল বলেন, ‘আমরা কেউ কল্পনাই করতে পারি না যে, একটি গণতান্ত্রিক বলে দাবি করে একটি রাষ্ট্রব্যবস্থা, একটা সমাজব্যবস্থা, যেখানে মানুষের কোনো অধিকার নেই, মৌলিক অধিকারগুলো নেই, কথা বলা যাবে না, অবিশ্বাস্য ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্র তার নাগরিককে জেলে পুরে দিবে।’

এ সময় সারা দেশে বিএনপি নেতকর্মীদের ওপর মামলার সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর